সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দিলেন শায়লা বানু
সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নমিনি পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিসেস শায়লা বানু ঝুমুর। ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের মনোনীত প্রতিনিধি হিসেবে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি এই দায়িত্বে যুক্ত হন। কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া শায়লা বানু ঝুমুর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেছেন। আন্তর্জাতিক বাণিজ্য এবং বৃহৎ শিল্পগোষ্ঠী পরিচালনায় তার ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি এমএনআর গ্রুপের আওতাধীন শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়েলডান অ্যাপারেল লিমিটে...