আজও টসে জিতল অস্ট্রেলিয়া, বাংলাদেশ দলে এক পরিবর্তন
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে এ সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ। গত মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ছিল অস্ট্রেলিয়া। সেদিন টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক। বাংলাদেশ দল: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম। অস্ট্রেলিয়া দল: ম্যাট শর্ট, কুপার কনলি, মারনাস লা...