প্রিয়জনের কবর ছুঁয়ে আলোকিত প্রার্থনা
স্মৃতির আলোয় উদ্ভাসিত হলো পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত শতবর্ষী খ্রিষ্টান কবরস্থান। গতকাল সোমবার অল সোলস ডে উপলক্ষে প্রিয়জনের সমাধিতে ফুল, মোমবাতি আর প্রার্থনার নীরব আয়োজনে ভরে উঠেছিল ৪০০ বছরের পুরোনো কবরস্থানটি। মৃতদের স্মরণ দিবসে শোকের ভেতরেও ছিল এক অদ্ভুত প্রশান্তি; যেন মৃত্যুর ওপারে থাকা মানুষের সঙ্গে জীবিতদের এক আত্মিক মিলনমেলা। প্রতিবছরের মতো এবারও ২ নভেম্বর এই সুপ্রাচীন সমাধিক্ষেত্রের ফটক খুলে দেওয়া হয়। তবে প্রস্তুতি শুরু হয়েছিল আরও দুদিন আগে থেকে। পরিবারের সদস্যরা কবরস্থানে গিয়ে আগাছা পরিষ্কার করেছেন, ধুয়েমুছে সমাধিফলক চকচকে করেছেন, চুনকাম ও রং করেছেন কবরে। কেউ বসিয়েছেন নতুন ক্রু...