আলোচনাই সমাধানের সর্বোত্তম পথ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ সহস্র টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন যাবৎ বিশেষত রাজধানী ও পার্শ্ববর্তী এলাকাসমূহের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের যেই বিক্ষোভ চলিতেছে, উহা উদ্বেগজনক। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার ঢাকার মিরপুর, সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ করিয়াছেন; গাজীপুরের কালিয়াকৈরে টানা চতুর্থ দিনের ন্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করিয়া বিক্ষোভ চলিয়াছে। সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডও অনুরূপ অবরোধের মুখে পড়ে। প্রায় প্রতিটা স্থানেই পুলিশের সহিত শ্রমিকদের একাধিকবার সংঘর্ষ হইয়াছে। বিক্ষোভের মধ্যে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘট...