বাগেরহাটে কৃষক দল নেতাকে কুপিয়ে খুন
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাদল মোড়ল নামে কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা। হত্যার বিচার দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এদিকে কক্সবাজারে ছেলের সামনে ছুরিকাঘাতে নারী, চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সালিশে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। কৃষক দল নেতা খুন বাগেরহাটে নিহত বাদল মোড়ল ফকিরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। আহত আবদুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। পুলি...