চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে অবস্থিত সুনছড়া ও ডবলছড়া চা বাগান এলাকায় তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চা শ্রমিকদের উৎপাদিত কৃষিপণ্য লুট এবং বরজে থাকা পান গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার চৌমুহনীতে মানববন্ধন করেছেন চা শ্রমিকসহ স্থানীয়রা। মানববন্ধনে উপস্থিত চা শ্রমিকরা বলেন, বিগত সরকারের সময় সমাজে প্রভাব সৃষ্টিকারী স্থানীয় রাজনৈতিক নেতারা আবার সক্রিয় হয়ে উঠেছেন। তাদের ছত্রছায়ায় থাকা চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী প্রকাশ্যে অপকর্ম শুরু করেছে। বর্তমানে তারা পুরোপুরি সক্রিয়। তারাই বাগান এলাকায় বসবাসকারী চা শ্রমিক ও স্থানীয়দের বাড়ি...