ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়
ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে পৌঁছেছে আফগানিস্তান। আইসিসির সর্বশেষ পুরুষদের ওয়ানডে দলীয় র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয় নম্বরে উঠে এসেছে দলটি। এর আগে কখনো এই সংস্করণে এত ওপরে জায়গা পায়নি আফগানরা। ২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর ধীরে ধীরে নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারানোর পাশাপাশি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে তারা। ওয়ানডেতে এখন পর্যন্ত ১৯১টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জয় পেয়েছে ৯৬টিতে। সাম্প্রতিক সময়েও ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখেছে দল...