শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী
শুটিংয়ের ফাঁকে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগ তুলেছেন দেশের ছোটপর্দার অভিনেত্রী রেশমা আহমেদ। তার দাবি, শুটিং সেটে সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি শিল্পীদের কথাবার্তা ও হাসি-আনন্দের দৃশ্য আড়ালে ধারণ করে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। এ বিষয়ে শুটিং সেটে অভিনয়শিল্পীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রেশমা আহমেদ শুটিং সেটের এমন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে পোস্টে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা শুটিংয়ের নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী। রেশমা আহমেদ জানান, চরিত্রাভিনেতাদের, বিশেষ...