শাহরুখের ক্যারিয়ারের শুরুর দিকের অজানা তথ্য জানালেন নির্মাতা
বলিউডে পা রাখার শুরু থেকে নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল শাহরুখ খানের। অভিনয়ের জন্য বেছে নিতে চান কোন ধরনের কাজ, আর কোন পথে এগোতে চান—সেসব সিদ্ধান্তেও ছিলেন আত্মবিশ্বাসী। এমনটাই জানিয়েছেন নির্মাতা আনন্দ মহেন্দ্র। তার দাবি, একসময় বুদ্ধিবৃত্তিক ধারার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ। কারণ, তাঁর লক্ষ্য ছিল তারকা হওয়া। আনন্দ মহেন্দ্রর সঙ্গে শাহরুখের পরিচয় আশির দশকের শেষ দিকে। নির্মাতার কার্যালয়ে তাদের প্রথম দেখা হয়েছিল। সে সময় আনন্দ মহেন্দ্রু নির্মাণ করছিলেন শিশুদের বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক টেলিভিশন ধারাবাহিক ‘ইন্দ্রধনুষ’। ওই ধারাবাহিকের একটি...