সংসদে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেল তিনটায় সংসদের বাজেট অধিবেশনে তিনি বাজেট উপস্থাপন শুরু করেন। নতুন সরকারের এটি প্রথম বাজেট। বাজেট উপস্থাপনের আগে আজ সকালে প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রীতি অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ সভাতেই জাতীয় বাজেটের অনুমোদন দেওয়া হয়...