আশিক সাঈদ জিএমপির নতুন কমিশনার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শকসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। গাজীপুরের শিল্পাঞ্চলসহ সামগ্রিক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন...