জাবিতে তালা ভেঙে উপাচার্য ও উপ-উপাচার্যদের উদ্ধার করল ছাত্রদল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবনের প্রধান ফটকের তালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম ও উপ-উপাচার্যদের উদ্ধার করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ সংগঠনটির শীর্ষ নেতারা নেতৃত্ব দেন। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে, এদিন বিকেল ৫টার দিকে বিশেষ সিন্ডিকেট সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেন বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ বিষয়ে তালা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে তুলনামূলক সাহিত্য ও...