৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সেবার সংকট কাটিয়ে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একগুচ্ছ সংস্কার ও বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে দ্রুত ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার ৮০ শতাংশ নারী হবেন। নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ বাড়ানোর পাশাপাশি ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে আসন বৃদ্ধির পরিকল্পনার কথাও জানানো হয়েছে...