টানা পাঁচদিন ঝরবে বৃষ্টি
আষাঢ়ের আর দু’দিন বাকি। এরই মধ্যে দেশে পৌঁছে গেছে মৌসুমি বায়ু। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বাড়তে পারে বৃষ্টি। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী ২-৩ দিনের মধ্যে বাংলাদেশের বাকি অংশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচদিন ঝরবে বৃষ্টি। আবহাওয়াবিদ উমর ফারুক সমকালকে বলেন, মৌসুমি বায়ু দেশের বেশিরভাগ জায়গায় বিস্তার লা...