মালিক সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন শুভ
দেশের প্রেক্ষাগৃহে ভালো সাড়া পাওয়ার পর এবার ‘মালিক’ নিয়ে অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে হাজির হচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। আজ (১২ জুন) তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। জানা গেছে, ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘মালিক’-এর প্রিমিয়ার শো। আয়োজনে রয়েছে বঙ্গজ ফিল্মস। শুধু সিডনিই নয়, মেলবোর্ন ও অ্যাডিলেডেও ‘মালিক’ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যেখানেও উপস্থিত থাকবেন আরিফিন শুভ। প্রিমিয়ারে নিজে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করবেন আরিফিন শুভ। একই সঙ্গে প্রবাসী দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়েরও...