সেই সোমালি রেফারিকে পুরো পারিশ্রমিক দেবে ফিফা
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি সোমালিয়ার তারকা রেফারি ওমর আবদুলকাদির আরতান। এতে চলমান ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে বঞ্চিত হতে হয়েছে তাকে। তবে তিনি পুরো টুর্নামেন্টের জন্য নির্ধারিত পারিশ্রমিকই পাবেন বলে জানিয়েছে ফিফা। গত ৬ জুন ইস্তাম্বুল থেকে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরে এসে পৌঁছান ৩৪ বছর বয়সী আরতান। সেখানে মার্কিন কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বিভাগ তাকে দেশে প্রবেশের অনুমতি না দিয়ে আটকে দেয়। যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তা দাবি করেন, সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরতানকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে আরতান বলেন,...