বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় চার কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ শেষ
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আলোচিত চার বছরের শিশু ধর্ষণ মামলায় চার কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে। চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এর আদালত এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের পিপি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় চার কার্যদিবসে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আজ ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির পরীক্ষাও শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর পর রায় ঘোষণা করবেন আদা...