দারুচিনির পানি পানে মিলবে যেসব উপকারিতা
দারুচিনি মসলা হিসেবে ব্যবহৃত হলেও এর রয়েছে নানান স্বাস্থ্যোপকারিতা। আয়ুর্বেদ চিকিৎসকের মতে, সকালে খালি পেটে এক গ্লাস দারুচিনি-পানি পান খুবই স্বাস্থ্যকর। সকালে আপনার প্রথম পানির গ্লাসে যদি দারুচিনির গুঁড়া মেশান, তাহলে শরীর নানাভাবে উপকৃত হয়। যেমন- ১. দারুচিনিতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। সেই সঙ্গে হজমশক্তি বাড়াতে সাহায্য করে। ২. প্রতিদিন দারুচিনির পানি পান করলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ৩. বিপাকক্রিয়া বাড়াতে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন দারুচিনির পানি খাওয়া খুবই উপকারী। ৪. দার...