সারে ভর্তুকির অর্ধেক সুবিধা পান বড় ভূমি মালিকেরা
দেশে কৃষকদের জন্য দেওয়া সারের ভর্তুকির বড় অংশই চলে যাচ্ছে তুলনামূলকভাবে বেশি জমির মালিক কৃষকদের হাতে। বর্তমান ব্যবস্থায় কৃষি মন্ত্রণালয়ের বাজেটের প্রায় ৮০ শতাংশ সারের ভর্তুকিতে ব্যয় হলেও এর সুবিধা সমানভাবে পাচ্ছেন না সব কৃষক। বরং দেশের শীর্ষ ২০ শতাংশ ভূমি মালিক মোট সারের ভর্তুকির প্রায় অর্ধেক সুবিধা ভোগ করছেন। বিপরীতে নিচের ৪০ শতাংশ কৃষকের ভাগে যাচ্ছে মাত্র ১৫ শতাংশ সুবিধা। বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদন ‘বাংলাদেশের কৃষি-খাদ্য ব্যবস্থায় গুণগত প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য কৃষি খাতে সরকারি ব্যয়ের পুনর্বিন্যাস’ শীর্ষক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হয়েছে। সোমবার সকালে রাজধানীর একটি হো...