স্পেনের সঙ্গে ফাইনালে খেলতে চায় মরক্কো, নেপথ্যে যে কারণ
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের জয় আটকে দেওয়া মরক্কোকে ফাইনালে দেখতে চান দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফাউজি লেকজা। ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ হিসেবে চান আসরের অন্যতম ফেভারিট দল স্পেনকে। সেই ম্যাচেই বার্সেলোনা তারকা লামিনে ইয়ামালকে বুঝিয়ে দিতে চান, জাতীয় দল বাছাইয়ের ক্ষেত্রে ভুল করছেন তিনি। স্পেন নয়, মরক্কোর জার্সিতে খেলা উচিত ছিল তার। আলজাজিরা ৩৬০-কে দেওয়া এক সাক্ষাৎকারে লেকজা বলেন, ‘আমি আশা করি, বিশ্বকাপের ফাইনালে আমাদের সঙ্গে লামিনে ইয়ামালের দেখা হবে। তখন আমরা সবাইকে বুঝাতে পারবো, সে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল কি না।’ স্পেন ছাড়াও লামিনে ইয়ামালের সা...