ফাইনালে আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ দেখতে চান ভিতিনিয়া
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ান রোনালদো। কারোর মতে মেসি সেরা, কেউবা রোনালদোর পায়ে খোঁজেন শ্রেষ্ঠত্ব। তবে খুব কম ভাগ্যবানই আছেন, যারা এই দুই মহাতারকার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করার দুর্লভ সুযোগ পেয়েছেন। পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া তাদেরই একজন। পিএসজিতে খেলেছেন মেসির সঙ্গে, আর জাতীয় দলে খেলছেন রোনালদোর পাশে। ২৬ বছর বয়সী এই পিএসজি তারকা মনের ঝাঁপি খুলে কথা বললেন দুই কিংবদন্তিকে নিয়ে। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মেসি-রোনালদোর মহাকাব্যিক ব্লকবাস্টার লড়াইয়ের স্বপ্নও বুনে দিলেন তিনি। ইতিহাসের দুই সেরা ফুটবলারের সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন? এমন প্রশ্নে ভিতিনিয়া বলেন, ‘ইতিহাসের সর্বকালের...