এমবাপ্পে নয়, আমার রেকর্ড ভাঙতে মেসিকে স্বাগতম: ক্লোসা
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে এমবাপ্পে নয়, মেসিকে স্বাগত জানিয়ে রেখেছেন সাবেক জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। তার ধারণা, বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডটি বেশিদিন টিকে থাকার সম্ভাবনা খুবই কম। সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার সবচেয়ে কাছাকাছি আছেন লিওনেল মেসি। তার ঠিক পরই রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ক্লোসার চাওয়া আর্জেন্টাইন তারকার হাতে উঠুক তার রেকর্ডটি। ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভাঙতে মেসির প্রয়োজন আর মাত্র ৪টি গোল। বিশ্বকাপে ২৬ ম্যাচে আর্জেন্টাইন অধিনায়কের নামের পাশে শোভা পাচ্ছে ১৩টি গোল। ক্লোসার গোলের রেকর্ড ভাঙার সুযোগ আছে এমবাপ্পের সামনেও। মাত্র দুইট...