হজমে সহায়তা করে কাঁঠালের বীজ
কাঁঠাল অনেকের প্রিয় ফল হলেও এর বীজ ফেলে দেন৷ কিন্তু কাঁঠালের মতো এর বীজও পুষ্টিগুণে ভরপুর । এতে আছে প্রোটিন, ফাইবার, বি-ভিটামিন, ভিটামিন এ, আয়রন, ক্যালসিয়াম, কপার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক রয়েছে। এই বীজ খেলে শরীরে নানা ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রায় ১০০ গ্রামের একটি বীজে চার গ্রাম প্রোটিন এবং জিরো ফ্যাট রয়েছে। পুষ্টিবিদদের মতে, কাঁঠালের বীজের মধ্যে থাকা প্রোটিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, এই প্রোটিনের কারণে মাংসপেশিও মজবুত হয়। মাংসপেশি শক্তিশালী করতে চাইলে সাপ্লিমেন্টের পরিবর্তে কাঁঠালের বীজ খেতে পারেন। বদ হজমের সমস্যা থেকে মুক্তি পেতে কাঁঠালের...