জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান
জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে ন্যায্য উত্তরণ, জলবায়ু ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে ‘পিপলস ক্লাইমেট সামিট বিয়ন্ড কপ৩১’। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাইরে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক আন্দোলন, নাগরিক সমাজ, আদিবাসী জনগোষ্ঠী, শ্রমিক, কৃষক, মৎস্যজীবী ও তরুণ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ১৪ থেকে ১৮ নভেম্বর আনতালিয়ার মিমার সিনান কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। জলবায়ু সংকটকে কেবল পরিবেশগত সমস্যা হিসেবে নয়, বরং অর্থনৈতিক বৈষম্য, যুদ্ধ, মানবাধিকার ও বৈশ্বিক ক্ষমতার কাঠামোর সঙ্গে স...