শুরুতেই মার্করামকে ফেরালেন হাসান
জোহানেসবার্গ টেস্টে ব্যাটিংয়ে দুর্দান্ত লড়াইয়ের পর বোলিংয়েও দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৪০০ রান তুলে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই আঘাত হেনেছেন পেসার হাসান মাহমুদ। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। ইনিংসের ১.৩ ওভারে হাসানের বলটি সামান্য সোজা হয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তে খেলতে বাধ্য হন মার্করাম। ব্যাটের আলতো কানায় লেগে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৮ বলে এক চারে ৪ রান করে মার্করাম ফিরে গেলে শুরুতেই ব্রেক-থ্রু পায় টাইগাররা। ৮ বলে এক চারে ৪ রান করে ফেরেন মার্করাম। ২ ওভারে দক্ষিণ...