আপামার সেই গ্রামবাসীর চাওয়াই যেন ‘পূরণ করলো’ ব্রাজিল
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল মরক্কো। সেই ম্যাচে ব্রাজিলের জয় চায়নি দেশটির উত্তরাঞ্চলের রাজ্য আমাপার অন্তর্গত মাজাগাও ভেলহো গ্রামের অন্তত ৪০০ পরিবার। তাদের সেই চাওয়াই যেন ‘পূরণ করলেন’ ভিনিসিয়াস জুনিয়র-রাফিনিয়ারা। নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচের আগে ওই গ্রামের অন্তত ৪০০ পরিবারের চাওয়া ছিল, এই ম্যাচে যেন কোনো দলই জয় না পায়। এর কারণ মরক্কোর সাথে ওই গ্রামের লোকদের ২০০ বছরের পুরনো ইতিহাস জড়িয়ে আছে। আমাজন রেইনফরেস্ট এবং বিস্ত...