খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়ায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের মতিঝিলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শওকত আলী সোহাগ (৪৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জেহাদুল ইসলাম জাহিদ (৫১) ও খিলগাঁও বউ-বাজার ইউনিট আওয়ামী লীগের স...