ইউরিক এসিড বেড়ে গেলে কী হতে পারে
ইউরিক এসিড শরীরের একটি স্বাভাবিক বর্জ্য পদার্থ, যা পিউরিনজাতীয় উপাদান ভাঙার ফলে তৈরি হয়। সাধারণত কিডনির মাধ্যমে এটি শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু কোনো কারণে রক্তে ইউরিক এসিডের মাত্রা বেড়ে গেলে তাকে হাইপারইউরিসেমিয়া বলা হয়। দীর্ঘদিন এই সমস্যা অবহেলিত থাকলে তা হাড়, জয়েন্ট এবং কিডনির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা বা থাইরয়েডের সমস্যা রয়েছে, তাদের মধ্যে ইউরিক এসিড বেড়ে যাওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি। এ ছাড়া নিয়মিত মদ্যপান, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং কিছু ওষুধের কারণেও রক্তে ইউরিক এসিডের মাত্রা বৃদ্ধি পেতে পারে। জয়েন্ট ও হাড়ের ব্যথা ইউরিক এস...