মূল্যবোধই হোক আগামীর পথ চলা
জন টারনাস। অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেও ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব নিতে যাওয়া এই কিংবদন্তির বিভিন্ন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণার কথা তুলে এনেছেন জান্নাতুল ফেরদৌস ফারিহা ২০০১ সালে অ্যাপলে যোগ দিই আমি। হিসাব করলে প্রায় ২৬ বছরের যাত্রা। অনেকে বলেন, ম্যাক কম্পিউটারকে নতুন করে জনপ্রিয় করার পেছনে আমার অনেক বড় ভূমিকা রয়েছে। আইপ্যাড ও এয়ারপডসের মতো অ্যাপলের জনপ্রিয় পণ্যগুলোর নকশা এবং তৈরির পেছনেও আমার অবদানের কথা বলেন। আমি অবশ্য এর কৃতিত্ত্ব দিতে চাই আমার টিম ও প্রতিষ্ঠানকেই! আমি সবসময় প্রচারের আড়ালে থাকতে পছন্দ...