স্থানীয় বীজে ভোজ্যতেল উৎপাদনে প্রথম ৫ বছর শতভাগ করছাড়
দেশি তেলবীজ চাষে উৎসাহ দিতে এবং ভোজ্যতেল শিল্পে বিনিয়োগ বাড়াতে কর ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে স্থানীয়ভাবে উৎপাদিত তেলবীজ কাঁচামাল হিসেবে ব্যবহার করলে সংশ্লিষ্ট ভোজ্যতেল উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান ১০ বছর মেয়াদি আয়কর অব্যাহতির সুবিধা পাবে। গতকাল শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে এ বিষয়ে ঘোষণা ছিল। প্রজ্ঞাপন অনুযায়ী ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ১০ বছর মেয়াদে ধাপ অনুযায়ী এই সুবিধা পাবে। প্রথম পাঁচ বছর (প্রথম থেকে পঞ্চম বছর) অর্জিত আয়ের ওপর ১০০ শতাংশ আয়কর অব্যাহতি দেওয়া হবে। পরবর্তী তিন বছর (ষষ্ঠ থেকে অষ্টম বছর) ৫০...