‘বাজার থেকে ফিরে দেখি, সোনাদানা টাকা পয়সা কিচ্ছু নাই’
গ্রামীণ সড়কের পাশে টিনশেডের ঘর। ঘরের বারান্দায় বাঁশের খুঁটিতে মাথা ঠেকিয়ে আহাজারি করছেন মধ্যবয়সী নারী সুপ্রিয়া রানী সাহা (৪০)। তার চোখেমুখে হতাশা আর আতঙ্কের ছাপ। বাড়ির উঠানে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন প্রতিবেশীরা। এ সময় বিলাপ করতে করতে সুপ্রিয়া রানী বলেন, ‘বাজার থেকে ফিরে দেখি সোনাদানা, টাকা-পয়সা কিচ্ছু নাই। ফকিরের ঝুলোই উঠো গেছে। আমার চাল কেনার টাকাও নাই। আমি ক্যাম্বা কি করবনে রে। কিডা করল আমার সর্বনাশ।’ শনিবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রামদিয়া গ্রামে সরেজমিন গিয়ে এ দৃশ্য দেখা যায়। সুপ্রিয়া ওই গ্রামের গার্মেন্টস শ্রমিক বিদ্যুৎ কুমার সাহার স্ত্রী। সুপ্রিয়া জানান, স্বামী ঢ...