বাজেট বড় হলেও বাস্তবায়নযোগ্য
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার বড় হলেও তা বাস্তবায়নযোগ্য বলে মনে করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। তবে বিশাল বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দূরদর্শিতা, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের ওপর বিশেষ জোর দিয়েছে সংগঠনটি। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই এমন প্রতিক্রিয়া জানিয়েছে। এফবিসিসিআই বলেছে, বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে যাত্রার জন্য বাজেটের আকার অবাস্তব নয়। তবে দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট বাস্তবায়নে সরকারকে সর্বাত্ম...