প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না, মনে করিয়ে দিলেন ব্রাজিলের কোচ
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে চিরচেনা ছন্দেও দেখা যায়নি সেলেসাওদের। শিষ্যদের এমন পারফরম্যান্সে খুশি নন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। অকোপটেই স্বীকার করেছেন, প্রথমার্ধে দলের খেলা পছন্দ হয়নি তার। একইসঙ্গে আনচেলত্তি মনে করিয়ে দিয়েছেন, প্রথম ম্যাচেই বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, প্রথমার্ধের খেলাটা আমাদের ভালোভাবে মূল্যায়ন করতে হবে। দল ভালো খেলেনি, ভারসাম্যে কিছু সমস্যা ছিল। অপ্রয়োজনীয় ফাউল করেছি, অনেক বল হারিয়েছি। এই জায়গাগুলোয় আমাদের উন্নতি করতে হবে। দ্বিতীয়ার্ধে শিষ্যরা খেলায় উন্নত...