চার মনীষীর জীবন, কর্ম নিয়ে আলোচনা
বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও চিন্তার পরিসরে অনন্য অবদান রাখা চার গুণী স্মরণে শনিবার দিনব্যাপী সেমিনার সিরিজের আয়োজন করে বাংলা একাডেমি। তারা হলেন প্রাবন্ধিক ও লেখক আবদুল হক, কথাসাহিত্যিক শহীদুল জহির, ইতিহাসবিদ ও রাজনীতিক বদরুদ্দীন উমর এবং কবি শামসুর রাহমান। একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ আয়োজনে তাদের জীবন, কর্ম, সাহিত্য ও চিন্তার নানা দিক নিয়ে আলোচনা করেন গবেষক, লেখক ও শিক্ষাবিদরা। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির পরিচালক ড. সরকার আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণাল...