মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (১৫ নভেম্বর) টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আরাফাত হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গ...