শরীয়তপুরে নির্যাতনের পর নারীকে বাঁধা হলো বৈদ্যুতিক খুঁটিতে
শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায় শনিবার এক নারীকে নির্যাতনের পর বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই নারী উত্তর পালং এলাকায় থাকেন। তাঁর দুই সন্তান আছে। স্বামী বিদেশে থাকেন। সম্প্রতি আর্থিক লেনদেনকে কেন্দ্র করে প্রতিবেশী দেলোয়ার দপ্তরি ও তাঁর পরিবারের সঙ্গে ওই নারীর বিরোধের সৃষ্টি হয়। শনিবার সকালে আপস মীমাংসার কথা বলে ওই নারীকে দেলোয়ার দপ্তরির পরিবারের সদস্যরা তাদের বাড়িতে ডেকে নেন। অভিযোগ রয়েছে, সেখানে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্...