গ্যালারি কায়ার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রদর্শনী: আধুনিক ও সমকালীন শিল্পের এক বিস্তৃত সময়ভ্রমণ
উত্তরার গ্যালারি কায়ায় শিল্পচর্চার এক বিস্তৃত ও বহুমাত্রিক পরিসর উন্মোচিত হয়েছে। গ্যালারিটির প্রতিষ্ঠার ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘২২তম অ্যানিভার্সারি এক্সিবিশন’ যেন বাংলাদেশের আধুনিক ও সমকালীন শিল্পধারার এক সংক্ষিপ্ত অথচ গভীর ইতিহাসের পাঠ। শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী শহীদ কবির এবং ব্যারিস্টার নিহাদ কবির। এই প্রদর্শনীর সবচেয়ে উল্লেখযোগ্য দিক এর বিস্তৃত শিল্পীসমাবেশ। এখানে একসঙ্গে স্থান পেয়েছেন বাংলাদেশের শিল্পকলার বিভিন্ন প্রজন্মের প্রতিনিধিরা&...