সোনাক্ষীর নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার, পুলিশের ভুলে মুক্তি পেলো যুবক
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লির এক যুবককে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। তবে গ্রেপ্তারের পর তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। বিষয়টি আদালতের নজরে আসার পর পুলিশের আবেদন খারিজ করে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ বিষয়ে অভিযোগ করেন সোনাক্ষী। তার অভিযোগ, দিল্লির এক ব্যক্তি এআই দিয়ে তৈরি তার বিকৃত নগ্ন ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আরিয়ান দীপক জৈন নামে এক যুবককে শনাক্ত করে মুম্ব...