রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার ঘটনায় মামলা
রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বাসচালক ও সহকারীর সঙ্গে দুই যাত্রীর তর্কাতর্কির পর বাসের ধাক্কায় তাদের মৃত্যুর ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে। নিহত মুকুল হোসেনের বাবা মোহবুবার সরকার ওরফে কালু মিয়া বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলাটি করেন। এ ঘটনায় বাসচালক আজির হোসেন ওরফে জয়নাল এবং সহকারী শফিক ইসলাম ওরফে বুজুর আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে দুই যাত্রীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে পৃথক জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়ার মোহবুবার রহমান ওরফে কালু মিয়ার ছে...