হৃদয়ের সেঞ্চুরি মিস, লিটন-মোসাদ্দেকে বাংলাদেশের ২৭৪
টপঅর্ডারের চিরচেনা ব্যাটিং ব্যর্থতায় শুরুতেই বড় বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। মাত্র ৬১ রানেই টপঅর্ডারের ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয়, লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত। এই তিন মিডলঅর্ডার ব্যাটারে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে ২৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে টাইগারেরা। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে অজিদের প্রয়োজন ২৭৫ রান। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ২ রানের মাথায় ব্যক্তিগত মাত্র ২ রান করে বিদায় নেন ওপেনার সৌম্য সরকার। তার বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন তানজিদ হাসান ত...