১৫ মিনিটের স্বাস্থ্য কর্মকর্তা চতুর্থ শ্রেণির নোহা
সুনামগঞ্জের ধর্মপাশায় খুদে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন জাগাতে ব্যতিক্রমী স্বাস্থ্যশিক্ষা-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে মৌনিপা আরা নোহা নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ১৫ মিনিটের জন্য প্রতীকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। ‘আজকের খুদে ডাক্তার, আগামীর ভবিষ্যৎ ডাক্তার’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ধর্মপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ডাক্তার দলসহ ২৫ জন শিক্ষার্থী অংশ নেয়। উপজে...