গানে গানে ভালোবাসা কুড়াতে দুই মহাদেশে জেমস
সংগীতপ্রেমীদের আহ্বানে মঞ্চের টানে প্রতি বছর বিভিন্ন দেশে ছুটে যান দেশের শীর্ষ রকস্টার জেমস। গানে গানে শ্রোতাদের তৃষ্ণা মেটান শ্রোতাদের। তার ধারাবাহিকতায় নন্দিত এই শিল্পী এবার যাচ্ছেন ইউরোপ ও ওশেনিয়া দুই মহাদেশের কয়েকটি দেশে। প্রায় তিন মাসের দীর্ঘ সফরে তিনি পারফর্ম করবেন যুক্তরাজ্য, পর্তুগাল, সাইপ্রাস, ইতালি, সুইডেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে। এ উপলক্ষে জেমস ও তাঁর ব্যান্ড নগর বাউলের সদস্যরা জুলাই মাসের তৃতীয় সপ্তাহে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২৫ জুলাই পৃথিবীর বৃহত্তম শহর লন্ডনে কনসার্ট করার মধ্যে দিয়ে শুরু হবে জেমস ও নগর বাউল ব্যান্ডের ইউরোপের সংগীত সফর। জেমসের মুখপাত্র ও নগর...