রাকসুর তপশিল ঘোষণার দাবিতে আম্মারের নেতৃত্বে অবস্থান
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে একদল শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ১০টার দিকে আম্মারের নেতৃত্বাধীন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ-২৪’ নামে দুটি সংগঠনের নেতাকর্মীরা প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি শুরু করেন। সকাল সোয়া ১১টার দিকে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ প্রক্টোরিয়াল বডির সদস্যরা প্রশাসন ভবনের সামনে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা উপাচার্যের কনফারেন্স কক্ষে আলোচনায় বস...