যুক্তরাষ্ট্রের গরম রুখতে অনুশীলনে ‘কুলিং ভেস্ট’ ব্যবহার করছে স্পেন
বিশ্বকাপে স্পেনের সামনে এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তীব্র ও অসহনীয় গরম। মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনের এই আসরে আবহাওয়াগত চ্যালেঞ্জ মোকাবিলায় অভিনব এক প্রযুক্তি বেছে নিয়েছে স্প্যানিশরা। তপ্ত রোদে নিজেদের সতেজ রাখতে বিশেষ ‘কুলিং ভেস্ট’ ব্যবহার করছেন ইয়ামালরা। স্প্যানিশ দৈনিক ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, কেপ ভার্দের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে তেনেসির চ্যাটানুন্ডায় অনুশীলনে ঘাম ঝরাচ্ছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। সেখানে তীব্র তাপদাহ ও আর্দ্রতার মধ্যে ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে এই ‘কুলিং ভেস্ট’ ব্যবহার হচ্ছে। স্পেন দলে ...