বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আজকের দিনটা স্মরণীয়। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে মেহেদী হাসান মিরাজদের। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। তবে ইতিহাস গড়ার দিনে হাসপাতালে যেতে হয়েছে মিরাজকে। ব্যাটিংয়ের সময় হেলমেটে বল লেগেছিল বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। সাময়িক অসুস্থ হলেও খেলা চালিয়ে গেছেন মিরাজ। পরে ছক্কা মেরে বাংলাদেশের জয়ও নিশ্চিত করেন। ম্যাচ শেষ হওয়ার পরই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বিষযটি নিশ্চিত করেন বাংলাদেশ জাত...