‘ঈদে গাদীর’র গুরুত্ব তুলে ধরতে সাদরিয়া সোসাইটির সেমিনার
‘ঈদে গাদীর’ (১৮ জিলহজ) উদযাপনের গুরুত্ব, তাৎপর্য এবং ইসলামের ইতিহাসে এর প্রাসঙ্গিকতা তুলে ধরতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাদরিয়া সোসাইটি, ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ, হেরাবন এবং তরিকতে আহলে বাইত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদরিয়া সোসাইটির চেয়ারম্যান ও অভিভাবক আনোয়ার আহমেদ শিবলী। সঞ্চালনা করেন সাদরিয়া সোসাইটির মহাসচিব এবং তরিকতে আহলে বাইত বাংলাদেশের সভাপতি আহম্মেদ কামরুল মোর্শেদ। প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান ‘ঈদে গাদীর&r...