১২ দিনে সারাদেশে ৭৪ পরিবহন, পুলিশের ১৮ গাড়িতে অগ্নিসংযোগ: পুলিশ সদরদপ্তর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। পোশাকশ্রমিকদের বিক্ষোভ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে বৃহস্পতিবার এক দিনেই ১৭টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। পুলিশ সদরদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ৩৮টি মামলা হয়েছে। পাশাপাশি এ...