কক্সবাজারে ‘আইজেক জব ফেয়ার ২০২৬’: ৪০ প্রতিষ্ঠানে জমা পড়ল ৮৫০টির বেশি সিভি
কক্সবাজারের এক হাজারের বেশি দক্ষ তরুণ-তরুণীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘আইজেক জব ফেয়ার ২০২৬’। বুধবার যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর যৌথ উদ্যোগে ‘কক্সবাজারে নারী ও যুবদের দক্ষতা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি (আইজেক)’ প্রকল্পের আওতায় এই কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়। পর্যটন ও আতিথেয়তা, তথ্যপ্রযুক্তি, নির্মাণ ও লাইট ইঞ্জিনিয়ারিং এবং কেয়ার ইকোনমিসহ বিভিন্ন খাতের ৪০টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজিত এই মেলায় চাকরিপ্রার্থীদের কাছ থেকে ৮৫০টির বেশি জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়ে এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে অনেক...