খোলা আকাশের নিচে ৩ দিন ধরে ১২ জন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে গত তিন দিন ধরে নারী পুরুষ ও শিশু মিলিয়ে ১২ জন্য খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অনড় অবস্থানের কারণে তাদের ব্যাপারে সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব হয়নি। বর্তমানে ওই ১২ জন শূন্যরেখার কাছাকাছি ভারতীয় ভূখণ্ডে একটি পাটক্ষেতে অবস্থান করছেন। চারদিকে কাঁটাতারের বেড়া, মাথার ওপর তীব্র রোদ এবং নিচে সাপ ও পোকামাকড়ের আতঙ্কে রয়েছেন তারা। তাদের মধ্যে চার নারী ও চার শিশু রয়েছে। বিজিবি ও স্থানীয়দের বরাতে জানা যায়, গত শুক্রবার ভোররাতে ভারতের চরমেঘনা সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশ...