ব্রাজিল-মরক্কোর সমতার ম্যাচেও যত রেকর্ড
মরক্কোর বিপক্ষে খেলা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি হয়তো ভুলে যেতে চাইবে ব্রাজিল। ১-১ গোলে ড্র হওয়া এই ম্যাচটিতে চেনা ছন্দে দেখা যায়নি সেলেসাওদের। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও স্পষ্ট জানিয়েছেন, প্রথমার্ধে শিষ্যদের পারফরম্যান্সে খুশি নন তিনি নিজেও। এদিকে ব্রাজিল-মরক্কোর সমতার ম্যাচেও তৈরি হয়েছে বেশ কিছু রেকর্ড। এ নিয়ে সর্বশেষ ২১টি ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে হারেনি ব্রাজিল। এর মধ্যে জয় এসেছে ১৭টি, সমতায় শেষ হয় বাকি চারটি ম্যাচ। দলটি সর্বশেষ ১৯৩৪ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচে এটাই সবচেয়ে বেশি ম্যাচ অপরাজি...